সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পাটলাই নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:২৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:২৬:৩১ পূর্বাহ্ন
পাটলাই নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটক তামিম (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর গত রোববার বিকেলে ঘটনাস্থলের অদূরে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে। জানা যায়, শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌকায় টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন তামিম। ঘটনার পর তার সঙ্গে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার বিকেলে ঘটনাস্থলের কাছাকাছি নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী