সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
নৌকা, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন
গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি
স্টাফ রিপোর্টার::
সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার, গণমাধ্যমকর্মীদের তৎপরতা এবং পুলিশের মানবিক উদ্যোগে নতুন আশার আলো দেখেছেন সুনামগঞ্জ সদর উপজেলার এক অসহায় দিনমজুর। সম্মিলিত উদ্যোগে ২৩ হাজার টাকার আর্থিক সহায়তা, একটি নতুন নৌকা ও খাদ্যসামগ্রী পেয়েছেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ডুপিকোণা গ্রামের বাসিন্দা সাজু মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তান নিয়ে একটি মাত্র বসতঘরে মানবেতর জীবনযাপন করছিলেন সাজু মিয়া। গত ৩১ মে দুর্বৃত্তরা তার জীবিকার অন্যতম অবলম্বন ‘ওয়ার্ল্ড ভিশন’ থেকে পাওয়া প্রায় ৫০টি হাঁস মেরে ফেলে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া সৃষ্টি হয়। বিশেষ করে স্থানীয় সাংবাদিকদের ফেসবুক পোস্টের মাধ্যমে সাজু মিয়ার অসহায়ত্বের বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে। এরপর সৌদি আরবপ্রবাসী দুই মানবিক ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দেন। তাদের একজন ১০ হাজার এবং অপরজন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগে যুক্ত হন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম। মঙ্গলবার দুপুরে তিনি নিজে এক বস্তা চাল ও প্রবাসীদের পাঠানো অর্থ নিয়ে সাজু মিয়ার বাড়িতে যান। প্রবাসীদের দেওয়া অর্থ থেকে ১১ হাজার টাকা ব্যয়ে একটি নতুন নৌকা কিনে দেওয়া হয়। পাশাপাশি সাজু মিয়ার হাতে নগদ ৯ হাজার টাকা এবং এক বস্তা চাল তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানান, হাওরাঞ্চলে বসবাসকারী সাজু মিয়ার জন্য একটি নৌকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। পূর্বের নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম দুর্ভোগে ছিলেন। নতুন নৌকাটি ব্যবহার করে তিনি যেমন যাতায়াত করতে পারবেন, তেমনি মাছ ধরে জীবিকা নির্বাহের সুযোগও পাবেন। এদিকে হাঁস মারা যাওয়ার ঘটনায় সাজু মিয়া গ্রামের এক ব্যক্তিকে সন্দেহ করলেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওসি রতন শেখ স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন। পরবর্তীতে ওসির মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও বিরোধের অবসান ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মীমাংসা করা হয়। পুলিশ, প্রবাসী ও সাংবাদিকদের সমন্বিত এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ বিষয়ে ওসি মো. রতন শেখ পিপিএম বলেন, হাঁস মারা যাওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে পরিবারটির তাৎক্ষণিক দুরবস্থা বিবেচনায় পুলিশ, প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিরোধও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার