সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জাসাসের সভা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৭:২৪ পূর্বাহ্ন
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জাসাসের সভা
স্টাফ রিপোর্টার :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। সভা সঞ্চালনা করেন সেলিম আহমেদ তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাসস-এর সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত প্রমুখ। এছাড়াও জাসাস নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাসাসের সৈয়দ আহমেদ, দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার এবং তাহিরপুর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ, সাইদুর রহমান তালুকদারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাসের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের একজন উদীয়মান নেতা। তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রভাষক মানিক উল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী