সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
শোকাহত পরিবারের পাশে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও বিস্তৃত হোক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১০:১০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:১০:২৯ পূর্বাহ্ন
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও বিস্তৃত হোক
পবিত্র ঈদুল আজহা আনন্দ, ত্যাগ ও সহমর্মিতার উৎসব। কিন্তু সমাজের সব মানুষ সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারেন না। বিশেষ করে যারা সম্প্রতি সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, বিদ্যুৎ¯পৃষ্ট, হত্যাকা- কিংবা অন্যান্য মর্মান্তিক ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছেন, তাদের জন্য উৎসবের সময়গুলো হয়ে ওঠে আরও বেদনাময়। এমন বাস্তবতায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সম্প্রতি দুর্ঘটনা ও বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনায় নিহত আটটি পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে উপজেলা প্রশাসন যে মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তা সরকারি প্রশাসনের ইতিবাচক ও জনকল্যাণমুখী ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ। এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং বিপর্যস্ত পরিবারগুলোর প্রতি রাষ্ট্র ও সমাজের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বাস্তবতা হলো, একটি পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পুরো পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, সন্তানদের শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রে এমন পরিবারগুলো হঠাৎ করেই চরম অনিশ্চয়তা ও দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে। ফলে জরুরি মানবিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে যে প্রশাসন চাইলে প্রচলিত দায়িত্বের গ-ি পেরিয়ে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথের নেতৃত্বে এ ধরনের সহানুভূতিশীল পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। এটি অন্য উপজেলা ও জেলা প্রশাসনের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তবে প্রশ্ন হলো, এ ধরনের সহায়তা কি কেবল উৎসবকেন্দ্রিক থাকবে, নাকি তা একটি প্রাতিষ্ঠানিক সামাজিক সুরক্ষা ব্যবস্থার অংশ হবে? দুর্ঘটনা, বজ্রপাত বা সহিংসতায় নিহতদের পরিবারকে নিয়মিত সহায়তা, ক্ষতিপূরণ, কর্মসংস্থান ও শিক্ষা সহায়তার আওতায় আনার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় সরকার, সমাজকল্যাণ বিভাগ, জনপ্রতিনিধি এবং বিত্তবান ব্যক্তিদের সমন্বয়ে একটি স্থায়ী সহায়তা কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। আমরা মনে করি, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ শুধু একটি সহায়তা কর্মসূচি নয়; এটি দায়িত্বশীল প্রশাসন ও মানবিক রাষ্ট্রচিন্তার প্রতিফলন। সমাজের অসহায় ও শোকাহত মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি আরও বিস্তৃত হোক - এটাই প্রত্যাশা। কারণ রাষ্ট্রের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতায় নিহিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে