সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবার পেল গাভী ও নগদ সহায়তা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১০:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১০:১৪:২১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবার পেল গাভী ও নগদ সহায়তা
স্টাফ রিপোর্টার ::
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী আমিনুল হক রনি। পরিবারের স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে তিনি একটি গাভী ও নগদ ৬ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। গত ৩ মে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের সহোদর দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন। এর আগে পাঁচ বছর আগে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান তাদের আরেক ভাই আলা উদ্দিন। পরিবারের তিন কর্মক্ষম সদস্যের মৃত্যুতে চরম মানবিক সংকটে পড়ে পরিবারটি। বুধবার (৩ জুন) নিহতদের বাড়িতে গিয়ে গাভী ও নগদ অর্থ তুলে দেন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম আহমদ আলীর উত্তরসূরি আমিনুল হক রনি। এ সময় তিনি বলেন, “এতিম শিশু ও পরিবারের অন্য সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই আমাদের পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবান ও দয়ালু ব্যক্তিদেরও এ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।” নিহতদের বাবা আব্দুল গফফার ও মা শামসুন নাহার জানান, পাঁচ বছর আগে ছোট ছেলে আলা উদ্দিন কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের ৩ মে সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বড় ছেলে আজির উদ্দিন ও ছোট ছেলে আমির উদ্দিন। পরিবারের একমাত্র মেয়ে রাজমিনা বেগম বাকপ্রতিবন্ধী। বিয়ের পর এক সন্তানের জন্ম হলেও তার সংসার টেকেনি। বর্তমানে সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছেন তিনি। শামসুন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, নাতি-নাতনি, ছেলের বউ আর আমরা সবাই যেন অকূল সাগরে পড়ে গেছি। চার নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। ওদের এখনও বুঝার বয়স হয়নি। তিনি আরও বলেন, আমার স্বামী আগে দিনমজুরের কাজ করতেন। অসুস্থ হওয়ার পর প্রায় তিন বছর ধরে ছেলেরা তাকে আর কাজ করতে দেয়নি। তারা বলত, আমরা বড় হয়েছি, এখন আর আপনাকে কষ্ট করতে হবে না। শুধু আমাদের জন্য দোয়া করবেন। তারা সবসময় বলত, মা-বাবা, বোন ও ভাগ্নেকে নিয়ে একসঙ্গেই থাকবে এবং পরিবারের কাউকে কষ্ট পেতে দেবে না। স্থানীয়রা জানান, পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যদের হারিয়ে পরিবারটি বর্তমানে মানবিক সংকটের মধ্যে রয়েছে। তাদের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী