সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দিরাইয়ে মিতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১০:০৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১০:০৫:২১ পূর্বাহ্ন
দিরাইয়ে মিতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: দিরাই উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত মিতা বেগম হত্যা মামলার পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সিলেটের কো¤পানীগঞ্জ উপজেলার ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম খাদিজা বেগম (২৩)। তিনি দিরাই উপজেলার নতুন বাগবাড়ি এলাকার বাসিন্দা এবং মামলার প্রধান আসামি টিটু মিয়ার স্ত্রী। র‌্যাব-৯ জানায়, গত ২৯ মে সন্ধ্যায় দিরাই উপজেলার বাগবাড়ি (কান্দাহাটি) এলাকায় টাকা-পয়সা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ভুক্তভোগী মিতা বেগমের ফুপাতো ভাই উজ্জ্বল মিয়া তার পাওনা সাড়ে সাত হাজার টাকা চাইতে গেলে অভিযুক্ত অলি মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন মিলে উজ্জ্বল মিয়াকে লাঠিসোটা দিয়ে মারধর করেন। এ সময় উজ্জ্বল মিয়ার চিৎকার শুনে মিতা বেগম ও তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিতা বেগমের চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে দেখতে পান, অভিযুক্তরা মিতা বেগমকে মারধর করে ঘরের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছেন। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা মিতা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে টিটু মিয়া হাতে থাকা গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স