সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

৪৯২ উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১০:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১০:১৯:৪৫ পূর্বাহ্ন
৪৯২ উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের তৃণমূল পর্যায়ের চিকিৎসাসেবা উন্নত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৫০০টি উপজেলার মধ্যে যে আটটিতে এরই মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাকি ৪৯২টি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দেওয়ার জন্য একই সভায় ডেকে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছেন তা বোঝা যায় গ্রামীণ অবকাঠামোর মানুষের ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা বিবেচনা করার মাধ্যমে। এখন বয়স নির্বিশেষে তরুণ ও বয়স্ক সব মানুষেরই এই প্রবলেমটা হচ্ছে এবং ফিজিওথেরাপি একটি অত্যন্ত ভালো ট্রিটমেন্ট। গ্রামীণ মা-বোনদের সেবার সুবিধার্থে এবং যাতে নারীদের পুরুষ চিকিৎসকের কাছে যেতে না হয়, সেজন্য প্রতিটি হাসপাতালে একজন করে পুরুষ এবং একজন করে নারী ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য খাতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে, সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষায় আরেকটি বড় ঘোষণা দিয়ে জানান, দেশের পাঁচটি বিভাগীয় সদরে- খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ হয়েছে। তিনি নিজে এর মধ্যে চারটি হাসপাতাল ভিজিট করেছেন। এই পাঁচটি হাসপাতালে ফার্নিচারের টেন্ডার হয়েছে এবং আগামী ছয় মাসের ভিতরে এগুলো উদ্বোধন করা সম্ভব হবে। প্রতিটি হাসপাতালেই আইসিইউ সুবিধা থাকবে। নতুন এই শিশু হাসপাতালগুলোর একেকটিতে এক হাজার ৪৭৫ জন করে জনবল লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, এই পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী গত মঙ্গলবারই জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। বৃহস্পতিবার এই বিষয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ে জনবল বরাদ্দ স¤পন্ন হলে অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নেওয়া হবে এবং আগামী কয়েক মাসের ভেতরে প্রধানমন্ত্রীকে নিয়ে এই পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী