সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

১৫ বছর আধিপত্য বিস্তার করেও এলাকার উন্নয়ন হয়নি, নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ: এমপি কামরুল

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:১১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:১২:৫০ অপরাহ্ন
১৫ বছর আধিপত্য বিস্তার করেও এলাকার উন্নয়ন হয়নি, নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ: এমপি কামরুল
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল বলেছেন, “গত ১৫ বছর এককভাবে আধিপত্য বিস্তার করলেও আওয়ামী লীগ এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। তারা জনগণের উন্নয়নের পরিবর্তে নিজেদের উন্নয়ন করেছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এমপি কামরুল বলেন, “আগের সময় ভোট ছাড়াই এমপি হওয়া যেত। কিন্তু আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই এলাকার উন্নয়নের জন্য আমি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইলভিত্তিক জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি এলাকায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “খেলার মাঠ থাকলে তরুণদের জন্য বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ সৃষ্টি হবে। এতে তারা মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “অবহেলিত জনপদের উন্নয়নের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। দাবি তুলতে হবে এবং উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদকবিরোধী সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, “নিজেদের সন্তান ও আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক, সচেতন মহল এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি