সিলেট বিভাগে শ্রেষ্ঠ কাব শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। প্রতিযোগীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। জানা যায়, এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সেখানে দেশের অন্যান্য বিভাগের বিজয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, সৃজনশীলতা এবং কাব স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমমূলক মূল্যবোধ বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সহকর্মীরা জানান, নিশেন্দু রঞ্জন গোস্বামীর নেতৃত্বে বিদ্যালয়ে কাব কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে স¤পৃক্তকরণ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উল্লেখ্য, নিশেন্দু রঞ্জন গোস্বামী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের একজন সদস্য। তাঁর এ সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com