দিরাইয়ে মিহির রায় ও মনোজ রায় স্মরণে শোকসভা

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাই শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের সহ-সাধারণ সম্পাদক প্রয়াত মনোজ কান্তি রায় ও কার্যকরী কমিটির সদস্য মিহির রঞ্জন রায় স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন রানা রঞ্জন রায়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ স¤পাদক শ্রীমৎ ইষ্টানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র বিশ্বজিৎ রায়, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাধারণ স¤পাদক সুরঞ্জন রায়, সহসাধারণ সম্পাদক ধনীর রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রসেনজিৎ তালুকদার, পুরোহিত শ্যামল চক্রবর্তী, মুরতি আচার্য্য, পরিচালনা কমিটির সদস্য হিরন্ময় বর্মণ। শোকসভায় বক্তারা মন্দিরের কল্যাণে প্রয়াত মনোজ কান্তি রায় ও মিহির রঞ্জন রায়ের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com