মধ্যনগর প্রতিনিধি ::
মাদক,জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মধ্যনগর উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে।
স্থানীয় মুরুব্বী সোনা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন। এসআই বিকাশ সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম, বাচ্চু মিয়া প্রমুখ।