স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জের কৃতী সন্তান মাহমুদুর রহমান নির্বাচিত হওয়ায় জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত শুভেচ্ছা সমাবেশে বক্তব্য রাখে জেলা যুবদলের নেতৃবৃন্দ। তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ স¤পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে জেলা যুবদল, পৌর যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।