জামালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:১১:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:১১:২৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুদক-এর অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে সদস্য লুৎফর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমদ। শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিধান ভূষণ চক্রবর্তী। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. আবু উবায়দা নাদিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা ভেনবেইজ সহকারী প্রোগ্রামার মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, এবিএম মাছুম প্রমুখ। “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারই মুখ্য ভূমিকা রাখতে পারে” এবিষয়ে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয় পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্কে চূড়ান্ত প্রতিযোগিতায় বিপক্ষ দল জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়, রানার্সআপ হয় পক্ষ দল জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূর্বা পাল। বিতর্ক শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com