স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) গভীর রাতে জামালগঞ্জ থানার একটি বিশেষ অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা এলাকায় শিপন দাসের দোকানের সামনে শ্মশানঘাটগামী পাকা সড়ক থেকে ৬৭ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের মজনু মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৮) এবং মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে লিটন চন্দ্র দাস (২২)। এ ঘটনায় জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।