জগন্নাথপুরে নদীতে ডুবে নারীর মৃত্যু

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৪২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৪২:১৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে নদীতে ডুবে রাবেয়া বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ছাতক উপজেলার কন্ডলপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন রাবেয়া বেগম বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর বাজার এলাকায় ঘুরে বেড়াতেন। এর মধ্যে ২০ জুন শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেইট নামক স্থানে নলজুর নদীতে রাবেয়া বেগমের ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় রাবেয়া বেগমের সৎ মা নুরজাহান বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন বিগত ৭ বছর ধরে রাবেয়া বেগম পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সে সাঁতার জানতো না। যে কারণে নদীর পানিতে ডুবে রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com