গুলশান আরা রুবী ::
বাবার কাঁধে চড়লে পরে,
আকাশ ছোঁয়া যেতো,
সবচেয়ে বড় সাহসটা তো
বাবা আমায় দিতো।
বাবার আঙুল শক্ত করে
ধরেই হাঁটা শেখা,
আমার যত ইচ্ছেডানা
বাবার চোখেই দেখা।
শাসন করেন একটুখানি,
আদর করেন বেশি,
বাবার মুখে হাসলে হাসি
আমিও যেন হাসি।
বাবার কাঁধে চড়লে পরে,
আকাশ ছোঁয়া যেতো,
সবচেয়ে বড় সাহসটা তো
বাবা আমায় দিতো।
বাবার আঙুল শক্ত করে
ধরেই হাঁটা শেখা,
আমার যত ইচ্ছেডানা
বাবার চোখেই দেখা।
শাসন করেন একটুখানি,
আদর করেন বেশি,
বাবার মুখে হাসলে হাসি
আমিও যেন হাসি।