স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ কিশোরী (১৩)কে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়বাংলা বাজার এলাকায় এক নারীর কাছ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন মেয়েটিকে আটক করে। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়।
এলাকাবাসীর অভিযোগ, আটক কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।