ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ¯পতিবার (২৫ জুন) ভোররাতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহ¯পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
ছাতক থানা সূত্রে জানা যায়, চাঁদাবাজির মামলা নং সিআর-১৭৪/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রহিম। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।