ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ছাতক উপজেলার কালারুকা পয়েন্ট থেকে আর্থানপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। বুধবার (২৫ জুন) সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, এলাকাবাসীর চলাচল সহজ ও নিরাপদ করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ রাস্তার সংস্কার কাজ স¤পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ স¤পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।