স্টাফ রিপোর্টার ::
“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।