স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুর সড়কের দিরাই রাস্তা পয়েন্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ।
আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মোজাহিদুল ইসলাম মজনু, সদর উপজেলা কমিটির আশরাফ আলী, সাংস্কৃতিক স¤পাদক মসিউর রহমান রাসেলসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন পূর্বে চালু হলেও হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। এজন্য শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা যে যৌক্তিক আন্দোলন করছেন আমরা সুনামগঞ্জবাসী এর সাথে একাত্মতা পোষণ করছি।