বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি হাজী মো. সবুজ আলমকে নিয়ে একটি ফেসবুক টিভিতে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া ডিপো এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজ মিয়া, নেকবর মিয়া, নবাব মিয়া, আব্দুল কদ্দুস, মোকলেছ মিয়া, মিলন মিয়া, আজম মিয়া, নান্দু মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কিছুদিন যাবৎ একটি ফেসবুক টিভিতে কুচক্রীমহলের প্ররোচনায় বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি সবুজ আলমকে নিয়ে অপপ্রচার চালিয়ে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। ওই কুচক্রীমহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুরানঘাটের ব্রিজ এলাকা হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল, কামারকান্দি, আমবাড়িসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ীর বালুভর্তি নৌকার ছবির সাথে সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। বক্তারা আরও বলেন, হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুর নদী থেকে উত্তোলিত বালু স্তূপ করে রাখা হয়েছে। অবৈধভাবে উত্তোলিত বালু জব্দসহ আমরা সহকারী কমিশনারের (ভূমি) সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই কুচক্রীমহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইব্রাহিম মিয়া, নুরু মিয়া, এনামুল হক, আলমগীর, শুক্কুর আলী, জীবন আহমেদ, রফিকুল ইসলাম, রাজু মিয়া, রয়েল মিয়া, রতন মিয়া, আরিফুল মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com