শান্তিগঞ্জে জনতার হাতে গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৮:৩৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছেন জনতা। ইউনিয়নের আসামমুড়া গ্রামের স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করেন গ্রামবাসী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তি ইউনিয়নের পাথারিয়া গ্রামের জেবেদ আলীর ছেলে শহিদ মিয়া (৪৫)। আটকের পর উদ্ধারকৃত গাঁজাসহ শহিদের ভিডিও ধারণ করেন জনতা। ভিডিওতে শহিদ জানান, এই গাঁজা আসামমুড়া গ্রামের উজির মাহমুদের ছেলে জিয়াউর রহমান জিয়া’র জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয়রা জানান, শহিদ মিয়া গ্রামের মধ্যে সন্দেহজনকভাবে হাঁটাহাঁটি করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে কিছু জিজ্ঞেস করতে উদ্ধত হতেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখন তার হাতে উদ্ধাকৃত পলিথিনের ব্যাগটি ছিল। পরে উপস্থিত সাধারণ মানুষ দৌড়ে তাকে আটক করেন এবং পলিথিন ব্যাগটিও জব্দ করেন। ব্যাগে ১ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। যার ভিডিও স্থানীয় ও এই প্রতিবেদকের কাছে রয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার টাকা বলে জানিয়েছেন আটককৃত শহিদ। গাঁজা উদ্ধারের পর শহিদ মিয়াকে আটক করে রাখেন আসামমুড়া গ্রামবাসী এবং শান্তিগঞ্জ থানায় খবর করেন। খবর পেয়ে এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিমকে গ্রেফতার করে নিয়ে আসেন। আসামমুড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাছির বলেন, আমরা মাদকের বিরুদ্ধে একদম জিরোটলারেন্স অবস্থানে আছি। কোনো অবস্থাতেই মাদক কারবারি ও মাদকসেবীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক নির্মূল করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। আসামমুড়া গ্রামবাসীকে ধন্যবাদ। দারুণ একটি কাজ করেছেন তারা। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতার স্বীকার করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com