স্টাফ রিপোর্টার ::
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় ফ্রি মেডিকেল ক্যা¤প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যা¤েপ বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যা¤েপর আয়োজন করা হয়। বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।