দিরাই প্রতিনিধি ::
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও যথাযথ প্রক্রিয়ার ওষুধ সংরক্ষণ না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দিরাইয়ের চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজার ব্রিজ সংলগ্ন অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার, দিরাই ফার্মাকে ২০ হাজার, লতিফ ফার্মেসিকে ২০ হাজার এবং সেন মার্কেটের পিটি রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ চার ফার্মেসি থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।