ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রাম সংলগ্ন কংস নদ থেকে ভাসমান অবস্থায় মঙ্গলবার সকালে হাফিজ নূর (২৭) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামে। সে ওই গ্রামের ছালেক মিয়া ছেলে।
ওই যুবকের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রাজাপুর বাজারে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ¯েপনের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখার জন্য হাফিজ নূর নিজ বাড়ি থেকে বের হয়ে রবিবার রাত ১২টার দিকে পাশের রাজাপুর বাজারে যান। পরে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল ছয়টার দিকে রংপুর গ্রাম সংলগ্ন কংস নদে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন এলাকাবাসী।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, ওই যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন হাফিজ নূর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।