ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী মাহমুদুল হাসান ইলিয়াস (২৪)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর বাজার থেকে তাকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান ইলিয়াসকে বুধবার বেলা দুইটার দিকে উপজেলার সদর বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চোরাচালান, সংঘর্ষসহ চারটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।