বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিত করতে সমমনা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যা¤িপয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তার। সভা পরিচালনা করেন ইরার সুনামগঞ্জ কার্যালয়ের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমমনা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে
ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থনৈতিক সংকট বা সামাজিক বাধার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সকিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সভা আয়োজন, সচেতনতামূলক ক্যা¤েপইন, উঠান বৈঠক ও কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জমা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজসেবক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব। মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি মালালা ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত ‘এডুকেশন চ্যা¤িপয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পকে হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন