স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় শহরের পৌরবিপণিস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম, সততা ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার স্মৃতিরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্মরণসভায় বক্তব্য দেন সাংবাদিক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক একেএম মহিম, একে কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন, কর্ণ বাবু দাস প্রমুখ।