সকল বিভেদ ভুলে দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির উদ্দিন চৌধুরী

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৮:১৮:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৮:১৮:৩৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমি দুর্নীতিমুক্ত থেকে দিরাই-শাল্লাবাসীর সেবা করার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকবো আমার এলাকায় কোনো অনিয়ম-দুর্নীতি হতে দিবনা। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমরা একসাথে মুক্তি যুদ্ধ করেছি। সকল বিভেদ ভুলে আমরা দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই। বক্তৃতার এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে নাছির চৌধুরী বলেন, আমি বড়ই একা, আমার কেউ নেই, আমার বাসাও নেই। আমি আপনাদের সহযোগিতায় আধুনিক দিরাই-শাল্লা গড়তে চাই। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার ও সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, জালাল মিয়া। বক্তব্য রাখেন উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com