স্টাফ রিপোর্টার ::
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেদেপল্লীতে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গৌরারং ইউনিয়নের বেদেপল্লীতে অবস্থিত সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
ক্যা¤েপ মোট ৭৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ২৭ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। পরে ২৬ জন রোগীকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে বৃহ¯পতিবার (৬ আগস্ট) হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া ও কাউন্সিলর মো. শাহ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।