দিরাই ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সভা

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪০:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দিরাই উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিরাই ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস। সভা সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী আশরাফ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় বক্তব্য দেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য হাবিবুর রহমান, নাজিয়া সরদার, শরীফ আহমদ, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, ইফতেখার রহমান, মাহফুজুর রহমান, দূরপতি, সুষ্মিতা, বাবলী ও তাকমিনাসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com