ছাতক প্রতিনিধি ::
ছাতকে হেলাল মিয়া (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ার চর গ্রামের মৃত তোরাব আলীর পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাতে একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় হেলাল মিয়াকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক থানার এসআই (নিঃ) মো. আনোয়ারুল হক রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, হেলাল মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।
ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর নিশ্চিত হওয়া যাবে।