স্টাফ রিপোর্টার ::
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ স¤পাদক অ্যাডভোকেট কুশল রাজ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি পরিমল তালুকদার।
সভায় শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পূজা স¤পাদক অমিত চক্রবর্তী। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি পরিমল তালুকদার ও সাধারণ স¤পাদক অ্যাডভোকেট কুশল রাজ পালকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রস্তুতি সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টাম-লীর পক্ষ থেকে বক্তব্য দেন যোগেশ্বর দাস, কৃষ্ণ গোপাল গোস্বামী, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, বিপ্রেশ কুমার রায় বাপ্পী, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্য, নারায়ণ চক্রবর্তী, চঞ্চল কুমার লোহ, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, বিজিত মৈত্র, সমীর দে, মিন্টু চৌধুরী প্রমুখ।
সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শীলা বসু, সন্তোষ রায় সন্তো, জ্যোতিভূষণ রায় তালুকদার, সুদীন পাল, সিদ্ধার্থ এষ বলাই, স্বপন দেব, শংকর বণিক, চন্দন দাস, চয়ন দেব, বিপ্লব তালুকদার, রতীশ গোস্বামী, অমর চক্রবর্তী, মণিকাঞ্চন দাস, সেতুল দাস, মলি রায়, সীমা নাগ, কাজল চন্দ, অজন্তা পাল, মাধবী তালুকদার, পিনাক দাস, সুকান্ত রায়, গৌতম দাস, তপন কর্মকার, নিমাই চাঁদ চৌধুরী, শিবু পোদ্দার, বিধান বণিক, সুমন দাস ও সুষেন পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ভক্তদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।