দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:৩৮:১৮ অপরাহ্ন
সামছুল ইসলাম সরদার::
এবারের এসএসসি পরীক্ষায় দিরাই উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে দিরাই পৌরশহরে অবস্থিত উপজেলার নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ টি জিপিএ -৫ সহ ১০২ জন পাশ করেছে। পাশের হার ৮২.২৫ ভাগ। সবার পেছনে রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৪৮, পাশের হার ২৭.৪২।দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের এতিম অসহায় নারী শিক্ষার্থীদের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমি (বিএফএ)৪৭ জনের মধ্যে পাশ করেছে ৩৫ জন,পাশের হার৭৪.৪৬, এছাড়া ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ২ টি জিপিএ -৫ সহ ১৬৫ জনের মধ্যে ৮৪,হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫৮ জনের মধ্যে ২৭,আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৪৪ জনের মধ্যে ১৩,তাড়ল উচ্চ বিদ্যালয়৩০ মধ্যে ১৪,ধল পাবলিক উচ্চ বিদ্যালয় ৫৯ মধ্যে ৪১, জগদর আলফারুক উচ্চ বিদ্যালয়৫৪ মধ্যে ২০,আলহাজ্ব আব্দুলাহ উচ্চ বিদ্যালয় ৪২ এর ২৪, আলহাজ্ব আবদুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়৭৭ এর ৪৮,মাতার গাও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় ১ টি জিপিএ -৫ সহ ৭৪ এর ৪৪,দিরাই মডেল উচ্চ বিদ্যালয় ১৩ টি জিপিএ -৫ সহ ৩৮০এর ১৭১, মাটিয়াপুর এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,৩২ এর ০৯,চরনারচর এসইএসডিপি ৫০ এর ৩৫, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় ৬ টি জিপিএ -৫ সহ ২০৯ এর ১১৪, হাসিমপুর- মাতাবপুর উচ্চ বিদ্যালয় ১ টি জিপিএ -৫ সহ৫৪ এর ৩৬,রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয় ১ টি জিপিএ -৫সহ ১৩৯ এর ৬৭, গছিয়া সামছুদ্দিন- সিকান্দার উচ্চ বিদ্যালয় ১ টি জিপিএ -৫সহ ৬২ এর ২৬,ভাটিপড়া উচ্চ বিদ্যালয় ৭৭ এর ২৭,রজনী গঞ্জ স্কুল এন্ড কলেজ ৯১ এর ২৮,দত্তগ্রাম উচ্চ বিদ্যালয় ৩৫ এর ১৩,সরমঙ্গল আলোরদিশারী উচ্চ বিদ্যালয় ১ টি জিপিএ - ৫ সহ ৪২ এর ২১ এবং মকসদ পুর উচ্চ বিদ্যালয় ১৭ জন পরীক্ষার্থীর মাঝে ১৩ জন পাশ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরী বলেন, আমাদের একাডেমিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এতিম অসহায় মেয়েরা লেখা পড়া করে, আমাদের পরিচালনা কমিটি ওশিক্ষকরা অত্যন্ত যত্নের সাথে তাদের দেখবাল করে থাকেন, সবার সহযোগিতায় আমাদের এতিম, অসহায় মেয়েরা সম্পূর্ণ ফ্রি তে আবাসিক সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন। উপযুক্ত পরিবেশ আর সার্বিক সহযোগিতা পেলে দেশের গরীব, অসহায় ও এতিম মেয়েরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে এবারের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ফিমেইল একাডেমির এতিম, অসহায় মেয়েরাই তা বাস্তব উদাহরণ। তিনি এলাকার সকল কে নিজ নিজ অবস্থান থেকে ফিমেইল একাডেমির এতিম মেয়ে শিক্ষার্থীর সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com