স্টাফ রিপোর্টার ::
ছাতকে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামী মো. আলী হোসেন (৩২)-কে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় দেন।
দ-প্রাপ্ত আলী হোসেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামের সফর আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে তার সাজা কার্যকর হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ এপ্রিল আলী হোসেনের সঙ্গে ছাতক উপজেলার নানকার এলাকার রুকসানা বেগমের (২২) বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস ভালোভাবে সংসার চললেও পরে বিভিন্ন অজুহাতে রুকসানাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৩ জুলাই সকালে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামে স্বামীর বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রুকসানা আত্মহত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার পর নিহতের বোন নাজমা বেগম বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই ছাতক থানায় আলী হোসেনকে আসামি করে মামলা করেন। মামলাটি পরে জিআর মামলা নং-১৬৭/২০২৫ হিসেবে আদালতে বিচারাধীন হয়। দন্ড-বিধির ৩০৬ ধারায় অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম চলে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলী হোসেনকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদন্ড- দেন। অর্থদন্ড- অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড- ভোগ করতে হবে।