খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০৩:০১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। আর ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com