স্টাফ রিপোর্টার ::
‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর পূর্ণাঙ্গ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও বিস্তৃত করতে জেলার সংসদ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
নবগঠিত নির্বাহী কমিটিতে নূরুল হক আফিন্দী সভাপতি এবং এ কে কুদরত পাশা সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তগণ হলেন- সহ-সভাপতি বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমদ, রওনক আহমদ বখত, অধ্যক্ষ নুরুজ আলী, মোনাজ্জির হোসেন সুজন ও শাহিনা চৌধুরী রুবি। সহ-সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, আফিকুল ইসলাম, মছিহুর রহমান রাসেল, জিয়াউর রহমান ও রিনা আক্তার। সাংগঠনিক স¤পাদক কর্ণ বাবু দাস। সহ-সাংগঠনিক স¤পাদক ইকবাল হোসেন, মুজিবুর রহমান, মদরিছ চৌধুরী ও সামিনা চৌধুরী মনি। প্রচার ও প্রকাশনা স¤পাদক সাংবাদিক আবু সাইদ, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া। অর্থ স¤পাদক সিরাজুল ইসলাম ওলি, সহ-অর্থ সম্পাদক আনিছুল হক চৌধুরী মুন, দপ্তর স¤পাদক মশিউর রহমান, সহ-দপ্তর স¤পাদক আকিফুজ্জামান রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক সাংবাদিক আমিনুল হক, সহ-স¤পাদক শাহনুর আলম, মহিলা স¤পাদিকা প্রতিমা রাণী দাস, সহ-মহিলা স¤পাদিকা ফুল মালা, শিক্ষা ও সাহিত্য স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, সহ-স¤পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া স¤পাদক তুর্য দাস, সহ-স¤পাদক শবনম দোজা জ্যোতি, হাওর বিষয়ক স¤পাদক অশেষ তালুকদার, সহ-স¤পাদক এম সাইফুর রহমান, পরিবেশ বিষয়ক স¤পাদক ওবায়দুল হক, সহ-সম্পাদক আফসানা।
এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ মহিবুল ইসলাম, বিকাশ রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন, এ কে এম আবু নাছার, আবুল কালাম আজাদ, ইয়াকুব বখত বহলুল, শেখ নজরুল ইসলাম, লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মাইদুল ইসলাম খান মামুন, আবুল হাসেন, ফজলুল করিম সাঈদ, ফারুক রশিদ, কানিজ সুলতানা, সাংবাদিক জসীম উদ্দিন, নুরুল হাসান আতাহের, ওবায়দুল হক মিলন, কাজী নুরুল আজিজ চৌধুরী, মোজাহিদুল ইসলাম মজনু, জিয়াউর রহমান জিয়া, মিজাজুল হক, মাওলানা ফয়জ নূর ফয়েজ, ডেনিস চক্রবর্তী, আশরাফ আলী প্রমুখ।
প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন বলেন, নতুন এই কমিটি হাওর এলাকার কৃষক, পরিবেশ এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে হাওর বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তব দাবিকে জোরালোভাবে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।