২০০ শিশুর জন্মদিন উদযাপন

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:২৪:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:২৪:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ২০০ নিবন্ধিত শিশুকে নিয়ে ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (সুনামগঞ্জ এডিপি)। মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে কেক কেটে এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমবেত শিশুদের সাথে তাদের অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, আনন্দদান ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কোমলমতি শিশুদের আগমনে ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com