স্টাফ রিপোর্টার ::
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি ক্লাব অব ম্যাথমেটিকস’ এর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকারী কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট (বৃহ¯পতিবার) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী এবং ২০২৬ সালের নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম এক বর্ণিল ও আনন্দময় প্রাঙ্গণে পরিণত হয়।
অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাগ কর অন্তর এবং ২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন বলেন, আজকের এই আয়োজন ও শিক্ষার্থীদের উপস্থিতি এক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদায়ী শিক্ষার্থীদের আমরা অফিশিয়ালি বিদায় দিচ্ছি, কিন্তু হৃদয় থেকে বিদায় দিচ্ছি না। সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগ যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে সবসময় উন্মুক্ত থাকবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা সুনামগঞ্জের সর্বোচ্চ ও সর্ববৃহৎ বিদ্যাপীঠে ভর্তি হয়েছ, যা অত্যন্ত গৌরবের। এ অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও সমাজ গঠনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা অনেকেই এই কলেজের শিক্ষার্থী ছিলেন। ভবিষ্যৎ জীবনে তোমরা যে পেশাতেই যাও না কেন, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে সবসময় গর্ববোধ করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন অর্পিতা রাণী দাস, শাকিল আহমেদ, জান্নাতুল মাওয়া এবং আকাশ আহমেদ জীম।
অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান (পদাধিকারবলে সভাপতি) আবুল কালাম আজাদ ‘ইনফিনিটি ক্লাব অব ম্যাথমেটিকস’-এর ২০২৬-২০২৭ মেয়াদের ১ বছর মেয়াদী নতুন কার্যকরী পরিষদের অনুমোদন প্রদান ও ঘোষণা করেন।
নতুন গঠিত কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন, সভাপতি বিভাগীয় প্রধান (পদাধিকারবলে), সহ-সভাপতি মৌবিন আক্তার (সেশন ২০২১-২২), সাধারণ স¤পাদক সৌরভ তালুকদার (সেশন ২০২১-২২), সহ-সাধারণ স¤পাদক আকাশ আহমেদ (সেশন ২০২২-২৩), সাংগঠনিক স¤পাদক সাজ্জাদুর রহমান (সেশন ২০২২-২৩), সহ-সাংগঠনিক স¤পাদক সোহাগ কর অন্তর (সেশন ২০২২-২৩) ও সনদ বর্মণ সাগর (সেশন ২০২৩-২৪), কোষাধ্যক্ষ শাওন বর্মণ (সেশন ২০২১-২২), সহ-কোষাধ্যক্ষবৃন্দ আজিজুর রহমান, আবু ফয়েজ, মো. মুজিবুর রহমান ও জান্নাতুল মাওয়া জিম, প্রচার ও প্রকাশনা স¤পাদক সুমাইয়া আক্তার (সেশন ২০২৩-২৪), সহ-প্রচার ও প্রকাশনা স¤পাদক সিয়ামুর রহমান (সেশন ২৫-২৬), ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক শরিফ উদ্দিন (সেশন ২০২৩-২৪), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক মুনাজির আহমেদ আলবাব (সেশন ২৫-২৬)। এছাড়াও কার্যকারী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিমা আক্তার, তামান্না আক্তার, প্রমি আক্তার, সাবিহা আক্তার, প্রজ্ঞা সাহা, হাকিমুল্লাহ, খন্দকার রাফি আহমেদ এবং হাফিজুল ইসলাম।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নতুন কমিটির সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানটি।