তাহিরপুরে পানিতে ডুবে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১০:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১০:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার:: সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর কাশেম মিয়া (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিরু মিয়ার ছেলে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে তাহিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অভিযান চালিয়ে নদী থেকে কাশেম মিয়াকে উদ্ধার করে। এর পূর্বে গত শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বোরখাড়া থেকে কাউকান্দি যাওয়ার সড়কের কুড়েরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কাশেম মিয়ার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে কাশেম মিয়ার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক ভাবে দাফনের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com