সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৬:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক আহমেদ নূর আলবাব এবং প্রভাষক শেখ মোশাররফ হোসেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন গণিনগর ষোলো গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. কামরুজ্জামান, কবি সুলেমান কবির, আনোয়ারুল হকসহ অন্যরা। সাপ্তাহিক সাহিত্য আড্ডায় প্রবন্ধ পাঠ করেন মো. সাজাউর রহমান। পরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আহমেদ নূর আলবাব, কবি সুলেমান কবির, প্রভাষক শেখ মোশাররফ হোসেন ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জুসহ অন্য কবিরা। আড্ডায় বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী ও অনুরাগীদের এ আয়োজনে উপস্থিত থাকার জন্য পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com