মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত : দ্রুত পে-স্কেল বাস্তবায়ন ও হাওর ভাতা চালুর দাবি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২০:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হকের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক মাওলানা মতিউর রহমান ও জেলা শাখার সাধারণ স¤পাদক সালেহ আহমদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি হাওরাঞ্চলে কর্মরত মাদরাসা শিক্ষকদের জন্য হাওর ভাতা চালু করতে হবে। তিনি মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আক্কাছ মোল্লা, শেরপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ জামাল উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সিলেট জেলা শাখার সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ওহীদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন জেলা, উপজেলা ও মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা মাদরাসা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেন। সম্মেলনে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাদরাসা শিক্ষক ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com