ধর্মপাশায় পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধূবালা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শনিবার রাত দেড়টার দিকে বাবুল দেবনাথ (৩৫) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার ধূবালা গ্রামের বাবুল দেবনাথসহ ছয়জনের নাম উল্লেখ করে চলতি বছরের ২৬ জুলাই থানায় একটি মামলা হয়। এই মামলায় তিনি পলাতক ছিলেন। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com