ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ভিডব্লিউবির ২৩৩ জন কার্ডধারীর প্রত্যেকের মধ্যে বিনামূল্যে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চলতি বছরের জুলাই ও আগস্ট এই দুই মাসে ভিডব্লিউবি কার্ডধারীদের জন্য বরাদ্দ পাওয়া এই চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেরবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, আব্দুর রউফ, অলি উল্লাহ,তাম্মান্না আক্তার প্রমুখ।