ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১৫:৫৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক::
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এসময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হলো। পাশাপাশি আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯২৯ জনে। রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ২৬ হাজার ৮৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com