স্টাফ রিপোর্টার ::
আজ মঙ্গলবার সুনামগঞ্জ সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সরকারি এই সফরে তিনি সুনামগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, আজ ২৫ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুর ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর তিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। ওইদিন বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। কর্মসূচি শেষে ওইদিনই তিনি সুনামগঞ্জ হতে পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।