ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসাসেবা প্রদান

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০১:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডা”-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাছাইকৃত ছানি রোগীদের উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান। ক্যা¤েপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. গোলাম আজাদ। তিনি বলেন, ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, ব্যাংকের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই কেয়ার চক্ষু হাসপাতাল-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কুতুব উদ্দিন। সভাপতিত্ব করেন সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের বোরহান উদ্দিন। এদিকে মঙ্গলবার ২৫ আগস্ট আই কেয়ার চক্ষু হাসপাতাল-এ মোট ২৮ জন রোগী বিনামূল্যে ছানি অপারেশন সেবা গ্রহণ করেন। অপারেশন-পরবর্তী বিদায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ডাচ-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার সুজন পুরকায়স্থ। ডাচ্-বাংলা ব্যাংক ও আই কেয়ার চক্ষু হাসপাতালের এই মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com