স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় ‘জসনে জুলুছ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জসনে জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)। আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক স¤পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক স¤পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, জেলা যুবদল নেতা হুমায়ুন কবির, মো. শাহজালাল, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান এবং হোসাইনীয়া সাংস্কৃতিক ফোরামের সদস্য মাওলানা গাজী কাউসার আহমদ, শরিফ শিকদার প্রমুখ।