মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বারিক্কা টিলার নিজ বাড়ি থেকে আটক করে। এরপূর্বে বুধবার দুপুরে বারিক্কার টিলার জঙ্গলে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম (৪০) বড়গোপ টিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই নারীকে বারিক্কা টিলা এলাকার ফুটবল খেলার মাঠে থেকে সাইদুল নামের ওই যুবক ভাত খাওয়ানোর কথা বলে নির্জন জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে সাইদুল ইসলাম তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৮ টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়িগোপ টিলা এলাকার অভিযুক্ত যুবক সাইদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান। তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম জানান, সমাজের লোকের সাথে আমার বিরোধ থাকায় তারা আমাকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগে তুলেছে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, অভিযুক্ত যুবক সাইদুলকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com